বিবিএনিউজ.নেট
শনিবার, ২৮ নভেম্বর ২০২০ প্রিন্ট ৫২৫ বার পঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সিরাজুল ইসলাম ভরসা যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোম্পানির পরিচালনা পর্ষদের ৬০তম সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।
মো. সিরাজুল ইসলাম ভরসা যমুনা ব্যাংকের একজন সফল পরিচালক এবং সাবেক চেয়ারম্যান। ব্যবসায়ী হিসেবে তিনি সিরাজ-ভরসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ারী গোল্ডেন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের একজন পরিচালক। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং ইন্টারন্যাশনাল বিজনেস অব বাংলাদেশের একজন পরিচালক।
Posted ১২:১১ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com