নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ প্রিন্ট ১১১ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫ টির, দর কমেছে ১০৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৮ টির। ডিএসইতে ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬২৬ কোটি ৬৮ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯১ পয়েন্টে। সিএসইতে ১৮৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দর বেড়েছে, কমেছে ৬০ টির এবং ২৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০৭:১৪ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com