শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   398 বার পঠিত

সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

দেশের উভয় শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক সামান্য বাড়লেও টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০২ কোটি ৫৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৬.১৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৪.৬৪ পয়েন্টে এবং ২২০৮.৪৪ পয়েন্টে। তবে সিডিএসইটি সূচক ৬.৮৭ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির বা ৩৬.৬৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৯.৭২ শতাংশের এবং ৮৫টির বা ২৩.৬১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫.৮৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।