নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 89 বার পঠিত

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমানে লেনদেন। সমান সংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে ও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২ টির, দর কমেছে ১৬২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৯ টির। ডিএসইতে ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৮ কোটি ৮৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৮৭ কোটি ৪১ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮৩ পয়েন্টে। সিএসইতে ১৬৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৬ টির দর বেড়েছে, কমেছে ৭২ টির এবং ৩০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra


