রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পতনে সপ্তাহ শেষ

  |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   201 বার পঠিত

সূচকের পতনে সপ্তাহ শেষ

আজ ০৫ ডিসেম্বর সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকে সূচকের একটানা পতন হতে থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৯ শতাংশ বা ৪১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৬.৮২ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৮.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৩.৯৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১১.৯২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২ টির, কমেছে ৩০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৪ কোটি ১১ লাখ ৪ হাজার ৪৩৯ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৫২৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১২.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৩৮.৩৭ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭২.২৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯২৭.৮১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৯ টির, কমেছে ২০৬ টির এবং অপরিবর্তিত রয় ৪৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।

এদিন ডিএসইতে ২১ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৫৪১ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৭৬ কোটি ৫১ লাখ ৩২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪১ কোটি ৩২ লাখ ৯৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ বা ৬৪.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৮১.১০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯ টির, কমেছে ১২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা।

 

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।