শুক্রবার ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট  

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরুতে উত্থান-পতন থাকলেও দুই ঘন্টা পর ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২৩ কোটি ৯২ লাখ ৪৯ হাজার টাকা বা ৩৫.২৮ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ১৮ বেড়ে অবস্থান করছে ১৭১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ২০১ কোটি ৩৫ লাখ ২১ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৪৮৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ১১৩১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৯৬ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৭৭৭ কোটি ৪২ লাখ ৭২ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২৩ কোটি ৯২ লাখ ৪৯ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার টাকা।

 

Facebook Comments Box

Posted ৪:০১ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।