নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৩১ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। আজ বুধবার ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন বেড়েছে ১৫১ কোটি ৬৫ লাখ ৬৯ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ২ বেড়ে অবস্থান করছে ১৭৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৭ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫১০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৭০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭৬১ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫১ কোটি ৬৫ লাখ ৬৯ টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৮ লাখ ৩১ হাজার টাকা।
Posted ০৩:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com