বুধবার ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

  |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   156 বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

আজও ১১ ডিসেম্বর সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উথানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর থেকে সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ১২.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১৪২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪.১৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩০৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৪ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৭৮ কোটি ৮১ লাখ টাকার বা ২০ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫০টির বা ১৫.৫৩ শতাংশের, কমেছে ২৯১টির বা ৭২.৯৩ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৫৮টির বা ১৪.৫৩ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ১১৯টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৩৬৪ পয়েন্টে।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।