মঙ্গলবার ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

  |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   160 বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

আজ ০৩ ডিসেম্বর সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচক কমলেও আবারও উপরের দিকে উঠতে শুরু করেছে। এরপর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ২৪.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৬.০৪ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৪.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১.১৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫০.৪৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ২২ কোটি ৭ লাখ ১৪ হাজার ৬৪০ টি শেয়ার ১ লাখ ৬০ হাজার ৯৮১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১২ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ১৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২০১.৯৩ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬৮.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯১৩.৫১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩৮ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয় ৬১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৯.৯৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।

এদিন ডিএসইতে ২১ কোটি ২৪ লাখ ২৮ হাজার ৩৯১ টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ৪৪৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫০০ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ২৪ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৯ শতাংশ বা ৪৩.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬০২.২০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ১২ টাকা।

 

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।