বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচকে সামান্য পতন, লেনদেনেও নিম্নগতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত

সূচকে সামান্য পতন, লেনদেনেও নিম্নগতি

আগের তিন দিনের উত্থান শেষে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯২ কোম্পানির দরপতন হয়েছে। গতকাল ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার ডিএসইতে ৬০৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে আগের দিন থেকে ৬৪ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত মঙ্গলবার ডিএসইতে ৬৬৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, দর কমেছে ১৯২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ১৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

Facebook Comments Box

Posted ৮:০৫ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।