শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

সূচক ও লেনদেন সামান্য বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ জুন ২০২০   |   প্রিন্ট   |   598 বার পঠিত

সূচক ও লেনদেন সামান্য বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার লেনদেন শেষে সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৬ লাখ ৮১ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ০.৯৩ পয়েন্ট কমে অবস্থান করে ৩৯৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৪ পয়েন্ট কমে অবস্থান করে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.১২ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৬ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৫২ কোটি ২৬ লাখ ৫৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ২০ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১০৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০ কোটি ৪১ লাখ ৫৮ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ৭:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।