শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   296 বার পঠিত

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ সেপ্টেম্বর) পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৪১.৮৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৪৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৭৯ পয়েন্ট কমে যথাক্রমে দাড়িঁয়েছে এক হাজার ৫৮২.৫২ পয়েন্টে এবং দুই হাজার ৬৭৩.১৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৫টির বা ৩৩.২৪ শতাংশের, দর কমেছে ২০৯টির বা ৫৫.৫৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির বা ১১.১৭ শতাংশের দর।

ডিএসইতে আজ দুই হাজার ১৫০ কোটি ৬৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ১ হাজার ৯১০ কোটি ৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন ২৪০ কোটি ৬৫ লাখ টাকা বেড়েছে।

এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮২.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১৫৭.৬০ পয়েন্টে। আর লেনদেন হওয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭১টির ও ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৩ লাখ টাকার সিকিউরিটিজ।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।