নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 388 বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনেও লেনদেন লেনদেন বেড়েছে। আজ বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৯ কমে অবস্থান করছে ১৬৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯১৪ কোটি ৩৭ লাখ ১৫ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২১ পয়েন্ট কমে অবস্থান করে ৪৯৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১১২৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৭০৫ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৮৫৩ কোটি ৪১ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৬১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০ কোটি ৭ লাখ ৮৮ হাজার টাকা।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan