বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচক পতনেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   587 বার পঠিত

সূচক পতনেও বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১১ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকা। যা গত প্রায় দেড় মাসের সর্বোচ্চ।
উল্লেখ্য, এর আগে গত ১৬ সেপ্টেম্বর, ২০২০ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছিলো ছিলো ১ হাজার ১৪৭ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ১ হাজার ১১ কোটি ৩ লাখ ২ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৪ পয়েন্ট কমে অবস্থান করে ৪৮৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করে ১১০৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৭৫ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার কোটি ৯৩ লাখ ৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১১১ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ ৯৭ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ৪:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।