মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুন ২০২০   |   প্রিন্ট   |   560 বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়ছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ২ হাজার ৩৮৮ কোটি টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৩ বেড়ে অবস্থান করছে ১৩৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫৪ কোটি ৬৬ লাখ ১৫ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩৯৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৩১ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ২ হাজার ৩৮৮ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৫৭ লাখ ১৯ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ৩:১২ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।