শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচক বাড়লেও লেনদেন নিম্নমুখী

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   270 বার পঠিত

সূচক বাড়লেও লেনদেন নিম্নমুখী

সপ্তাহের প্রথম কার্যদিবসের নিম্নমুখী প্রবণতার পর আজ সোমবার (২০ সেপ্টেম্বর) উত্থানে ফিরেছে পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরে শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অঙ্কে লেনদেন দুই মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা এক মাস ২২ দিন বা ৩২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৯ জুলাই গতকালের তুলনায় কম লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল এক হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকা।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.০১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় সাত হাজার ২০৫.৮২ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.৬০ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৭০.০৮ পয়েন্টে এবং দুই হাজার ৬৬১.৪১ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৪টির বা ৪৬.৫৩ শতাংশের, দর কমেছে ১৬৩টির বা ৪৩.৫৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ৯.৮৯ শতাংশের দর।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৬৩.৩৭ পয়েন্টে।

সিএসইতে আজ ৩২৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টির দর বেড়েছে, কমেছে ১২৯টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭৬ লাখ টাকার সিকিউরিটিজ।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।