শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সেবা খাতের আয় দেশে আনার পদ্ধতি সহজ হলো

  |   সোমবার, ১৮ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   374 বার পঠিত

সেবা খাতের আয় দেশে আনার পদ্ধতি সহজ হলো

ফ্রিল্যান্সার ও সেবাদানকারী প্রতিষ্ঠানের হিসাব রক্ষণাবেক্ষণে এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারগুলো কাজ করতে পারবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে সেবা খাতের আয় দেশে আনার পদ্ধতি আরও সহজ হলো।

সোমবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক লেনদেনে অনুমোদিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।এর আগে সেবা খাতের আয় প্রত্যাবাসনের জন্য কেন্দ্রীয় ব্যাংক ২০১১ সালে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বিদেশে অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারদের (ওপিজিএসপি) সঙ্গে সম্পর্ক স্থাপনের সুযোগ করে দেয়।

বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার অনুযায়ী, সেবা সরবরাহকারী আন্তর্জাতিক মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্মের সঙ্গে মার্চেন্ট হিসাব পরিচালনাসহ বিদেশে লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সেবা প্রদানকারীরা যোগ্য হিসেবে কাজ করতে পারবে। তাছাড়া আন্তর্জাতিক মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্মে কিংবা বিদেশি পেমেন্ট সেবা প্রদানকারীর মাধ্যমে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের নস্ট্রো হিসাবে (বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনের জন্য বৈদেশিক মুদ্রার হিসাব) জমা করা অর্থ ওই ব্যাংক পরবর্তীতে সেবা প্রদানকারী গ্রাহকের হিসাবে জমা করবে।

এক্ষেত্রে এডি ব্যাংক সেবা প্রদানকারীর কাছ থেকে আন্তর্জাতিক মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্মের সঙ্গে পরিচালিত মার্চেন্ট হিসাব পরিচালনা এবং বিদেশে লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সেবা প্রদানকারীর সঙ্গে তার হিসাব সম্পর্কে বিস্তারিত তথ্য নেবে। এরপর সেবা প্রদানকারীর কার্যক্রম সম্পর্কিত তথ্যাদিসহ ঘোষণা নিতে হবে এবং সেবা খাতের বিপরীতে প্রাপ্ত আয় গ্রাহকের হিসাবে জমা হবে।

নতুন নির্দেশনায় গ্রাহকের স্থানীয় ডিজিটাল ওয়ালেটে উক্ত অর্থ টাকায় জমা করা যাবে। প্রাপ্ত আয়ের প্রযোজ্য অংশ গ্রাহকের সম্মতি সাপেক্ষে এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে জমা করতে পারবে। প্রযোজ্য কর কর্তন, পরিশোধের বিধিবিধান মেনে চলার বিষয়েও বলা হয়েছে নির্দেশনায়। সেবা আয় দেশে আনার জন্য মার্চেন্ট বা নোশনাল হিসাব ছাড়া অন্যকোনো উপায়ে দেশের বাইরে অর্থ সংরক্ষণ করা যাবে না। সেবা খাতের এ আয় নির্ধারিত চার মাসের মধ্যে দেশে আনার ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box

Posted ৮:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12308 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।