শুক্রবার ৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সেরা করদাতার পুরস্কার পেলেন অমিকন গ্রুপের চেয়ারম্যান

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ১৭ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   526 বার পঠিত

সেরা করদাতার পুরস্কার পেলেন অমিকন গ্রুপের চেয়ারম্যান

প্রতি বছরের মতো এ বছরও দেশের সেরা করদাতাদের ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর উপস্থিতিতে ‘ব্যক্তি সেরা করদাতা ২০১৮-১৯’ সম্মাননা ও ‘ট্যাক্সকার্ড ২০১৯’ পেলেন অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম মেহেদী হাসান।

ইঞ্জিনিয়ার মেহেদী হাসান অমিকন গ্রুপের চেয়ারম্যানের পাশাপাশি সিআইএস চেম্বার অব কমার্স, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স, বাংলাদেশ মুদ্রণ সমিতি, বাংলাদেশ পুস্তক সমিতি, ঢাকা চেম্বার অব কমার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক ও উল্লেখযোগ্য দায়িত্বে আছেন।

বৃহস্পতিবার ঢাকার রেডিসন হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতি বছরের মতো এ বছরও দেশের সেরা করদাতাদের ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এ বছর সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪১টি ট্যাক্সকার্ড বা করকার্ড দেওয়া হয়েছে। এতে ৭৪ ব্যক্তি, ৫৭টি প্রতিষ্ঠান ও ১০টি বিশেষ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। গত অর্থবছরে দেওয়া বার্ষিক কর বিবরণীর ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

কর কার্ড পাওয়া ব্যক্তি করদাতারা বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাবেন।

যেমন বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার; কর কার্ডধারী নিজে ও তাঁর স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার; আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ। এই কর কার্ডের মেয়াদ হবে এক বছর।

Facebook Comments Box

Posted ৩:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12170 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।