শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সোনালী আঁশের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   127 বার পঠিত

সোনালী আঁশের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন :

একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ

গ্লোবাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী বছরের ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.৭৯ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.২৩ টাকা।

এদিকে, সমাপ্ত হিসাববছরে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯.১১ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস ছিল ৭.৭১ টাকা।

আলোচ্য সময়ে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৮১ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

Facebook Comments Box

Posted ৩:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(1901 বার পঠিত)
বিজ্ঞাপন
(1824 বার পঠিত)
বিজ্ঞাপন
(1470 বার পঠিত)
বিজ্ঞাপন
(1290 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।