মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ৩১ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   336 বার পঠিত

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা ওই হামলা চালিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবেই হুথিরা বার বার সৌদিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

সৌদি নেতৃত্বাধীন আরব জোট ড্রোন হামলার কথা স্বীকার করেছে তবে তারা দাবি করেছে যে, তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এবং ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ওপরে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতমাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালায়। সে সময়ও আরব জোট দাবি করেছিল- তারা চারটি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ৬টি ড্রোন ভূপাতিত করেছে।

গত প্রায় এক বছর ধরে ইয়েমেনে হুথি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেলস্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদেশ ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের হুথিরা এই আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

Facebook Comments Box

Posted ২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।