সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

স্কয়ার ফুডের সিইও পারভেজ সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ২১৪ বার পঠিত

স্কয়ার ফুডের সিইও পারভেজ সাইফুল ইসলাম

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (এসএফবিএল) চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. পারভেজ সাইফুল ইসলাম। সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সেলস কনফারেন্সে এই ঘোষণা দেওয়া হয়। এফএমসিজি খাতে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা এর আগে একই প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে গণমাধ্যমকে জানানো হয়।

কক্সবাজারের ওই কনফারেন্সে এসএফবিএল তাদের ২৫ বছর পূর্তি এবং টানা সপ্তম বারের মতো বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের সাফল্য উদ্‌যাপন করেছে। প্রতিষ্ঠানের এই অনন্য যাত্রায় মো. পারভেজ সাইফুল ইসলামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী এই পদোন্নতি প্রসঙ্গে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, এই সুযোগ্য নেতৃত্বে এসএফবিএল দেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাজারেও সাফল্যের ধারা বজায় রাখবে।

দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে পারভেজ সাইফুল ইসলাম সেলস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন অপ্টিমাইজেশন এবং বিজনেস স্কেলিং-এ একজন কৌশলী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাঁধুনী, রুচি এবং চাষী-র মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ধারাবাহিক প্রবৃদ্ধি ও সাফল্যে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার এই পদোন্নতি কোম্পানির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল, যার মাধ্যমে তিনি টেকসই উদ্ভাবন এবং বিশ্ববাজারে সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিকে নেতৃত্ব দিয়ে যাবেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৩:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com