রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১২৪৪ বার পঠিত

স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

লিড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। শনিবার স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা, জীবনের শুরুতেই সঞ্চয়ের স্পৃহা ও অভ্যাস তৈরি করে সঞ্চয়ের সুফল সম্পর্কে একটি সুন্দর দর্শন নিয়ে বেড়ে ওঠাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারের সভাপতিত্বে স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল বশর। অনুষ্ঠানে অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, কুমিল্লার সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নূরুল হক, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক পারভীনা আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক এ এইচ এম রফিকুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মজিদসহ কুমিল্লা জেলার সব ব্যাংকের সব শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com