মঙ্গলবার ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে লেনদেন করবে ১৮ কোম্পানি

  |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   188 বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে ১৮ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামী থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ১৮ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, লিগ্যাসি ফুটওয়্যার, ইন্ট্রাকো রিফুয়েলিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, সমরিতা হাসপাতাল, বাটা সু বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল টিউবস, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, জিলবাংলা সুগার মিলস লিমিটেড, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ), আনলিমা ইয়ার্ন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), সমরিতা হাসপাতাল এবং রেনউইক যজ্ঞেশ্বর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম টেক্সটাইল, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, লিগ্যাসি ফুটওয়্যার, ইন্ট্রাকো রিফুয়েলিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, সমরিতা হাসপাতাল, বাটা সু বাংলাদেশ লিমিটেড, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ), ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) এবং সমরিতা হাসপাতাল আগামী ১৭ ও ১৮ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ নভেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

অপরদিকে, ন্যাশনাল টিউবস, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, জিলবাংলা সুগার মিলস লিমিটেড, আনলিমা ইয়ার্ন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রেনউইক যজ্ঞেশ্বর আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ নভেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

সায়হাম টেক্সটাইল : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৪৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৩ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৫৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪২ টাকা ৪৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

লিগ্যাসি ফুটওয়্যার : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ২৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ইন্ট্রাকো রিফুয়েলিং : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ২৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৩৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৫১ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৪১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ১০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৭ টাকা ৫১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১ টাকা ৭২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সমরিতা হাসপাতাল : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৮ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৪৩ টাকা ৯৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বাটা সু বাংলাদেশ লিমিটেড : বহুজাতিক কোম্পানিটি ৩৪০ শতাংশ অর্ন্তর্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের মুনাফা ও ৩১ ডিসেম্বর, ২০২৩ সময়ের পুঁঞ্জিভুত অবণ্টিত মুনাফা থেকে এই ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩০ টাকা ৮৮ পয়সা।

ন্যাশনাল টিউবস: কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩৬ টাকা ২৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

শ্যামপুর সুগার মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৮ টাকা ৮৪ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরে শেয়ার প্রতি ৪৩ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল এক হাজার ২৫৯ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

জিলবাংলা সুগার মিলস লিমিটেড : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৭৪ টাকা ৩৯ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান ছিল ৭১ টাকা ১৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাড়িয়েছে মাইনাস ১ হাজার ৬৩ টাকা ৩৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৩৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রংপুর ফাউন্ড্রি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৩ টাকা ৭৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ৫৪ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৫ টাকা ৪২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৯০ টাকা ৯০ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আনলিমা ইয়ার্ন : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ০৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শুন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ২ টাকা ৭০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর ।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) : কোম্পানিটি চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ অন্তর্র্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ টাকা ১১ পয়সা। এছাড়া চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭ টাকা ৫২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৩ টাকা ৮২ পয়সায়।

সমরিতা হাসপাতাল : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৮ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৪৩ টাকা ৯৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রেনউইক যজ্ঞেশ্বর : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ১৩ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ২০ টাকা ৩৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য হয়েছে ১০২ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৭ টাকা ৮৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।