|

Advertisement
×

স্পট মার্কেটে লেনদেন করবে বিআইএফসি

রবিবার, ১৬ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২২৫ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে বিআইএফসি

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি)। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ অক্টোবর লেনদেন স্থগিত থাকবে এ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসম্বের, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি শেয়ার শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১০ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে মাইনাস ১০২ টাকা ৩৭ পয়সা।

এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর ২০২২ বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর ২০২২।

 

Facebook Comments Box

Posted ১২:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৬ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com