নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ প্রিন্ট ২২৩ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৭ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- ইস্টার্ন ক্যাবলস, ফু-ওয়াং সিরামিকস এবং ফার্মা এইডস। রেকর্ড ডেটের কারণে আগামী ৮ ডিসেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফু-ওয়াং সিরামিকস: কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা ।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮২ টাকা ৫৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ইস্টার্ন কেবলস: সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৩৮ টাকা ২৭ পয়সা । কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জানুয়ারি তারিখ অনুষ্ঠিত হবে।
ফার্মা এইডস: সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৬ টাকা ১১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৮ টাকা ৮৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর তারিখ অনুষ্ঠিত হবে।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com