শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

হলিউডে আরও এক নতুন সিনেমায় প্রিয়াঙ্কা

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   471 বার পঠিত

হলিউডে আরও এক নতুন সিনেমায় প্রিয়াঙ্কা

‘টেক্সট ফর ইউ’ নামক একটি রোমান্টিক ধারার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে হলিউড তারকা স্যাম হিউগান এবং পাঁচবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সেলিন ডিওনকে।

সিনেমাটি পরিচলনা করছেন জিম স্ট্রোস। এটি নির্মিত হচ্ছে ২০১৬ সালের বক্স অফিস মাতানো জার্মান ভাষার সিনেমা এসএমএস ফার ডাইচ দ্বারা অনুপ্রাণিত হয়ে। যা সোফি ক্র্যামারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল।

এ সিনেমার গল্পটি এক মহিলাকে কেন্দ্র করে। যিনি তার প্রেমিককে হারানোর পর তার পুরনো ফোন নাম্বারে মনের আবেগ মেটানোর জন্য রোমান্টিক টেক্সট পাঠাতে থাকেন। অপরদিকে টেক্সটগুলো চলে যায় আরেক হৃদরোগে ভুগতে থাকা অচেনা এক যুবকের কাছে। এরপর থেকে দু’জন মিলে একটি চমৎকার টান অনুভব করে দুজনের জন্য।

জার্মান ভাষার পর ইংরেজি ভাষায় রুপান্তর হতে যাওয়া এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি গানের দায়িত্ব পালন করবেন সেলিন ডিওন।

সিনেমাটি প্রযোজনা করছেন থান্ডার রোডস, বাসিল ইভানিক, এরিকা লি এবং এস্টার হর্নস্টেইন।

এদিকে ‘টেক্সট ফর ইউ’ সিনেমা ছাড়া আরও বেশ কয়েকটি হলিউড সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সে তালিকায় আছে ‘দ্য ম্যাট্রিক্স ৪’, রুসো ব্রাদার্সের ‘সিটিডেল’, নেটফ্লিক্সের ম্যান বুকার পুরস্কারজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দ্য হোয়াইট টাইগার’ এবং রবার্ট রদ্রিগেজ পরিচালিত ‘উই ক্যান হিরোস’।

Facebook Comments Box

Posted ৪:০৫ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।