রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

হার্ট অ্যাটাক করেছেন কপিল দেব

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   448 বার পঠিত

হার্ট অ্যাটাক করেছেন কপিল দেব

বিশ্ব ক্রিকেটের জন্য বড় দুঃসংবাদ। শুক্রবার সকালে হার্ট অ্যাটাক করেছেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি, ভারত তথা এশিয়ার প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের সাংবাদিক টিনা থাকারের এক টুইট বার্তায় জানা গেছে কপিল দেবের হার্ট অ্যাটাকের খবর। তবে এখনও পর্যন্ত কপিলের পরিবারের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এরই মধ্যে হাসপাতালে ভর্তি করে এনজিওপ্লাস্ট থেরাপি দেয়া হয়েছে কপিলকে। টিনা থাকার তার টুইটারে লিখেছেন, ‘কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হার্ট অ্যাটাক করেছেন। দিল্লির একটি হাসপাতালে এনজিওপ্লাস্ট করানো হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেও টুইট করেছেন এ বিষয়ে। তিনি লিখেছেন, ‘বড় মনের মানুষ ও সাহসী কপিল দেবে দ্রুত আরোগ্য লাভের জন্য শুভকামনা। এখনও আরও অনেক কিছু করা বাকি আছে।’

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের নাম কপিল দেব। ১৯৭৮ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৩৪ টেস্ট ও ২২৫টি ওয়ানডে ম্যাচ। তার নেতৃত্বেই ১৯৮৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ভারত।

খেলোয়াড়ি জীবনে ১৩১ টেস্ট খেলে ব্যাট হাতে ৮ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে করেছেন ৫২৪৮ রান। এছাড়া বল হাতে ২৩ বার পাঁচ উইকেট ও ২ বার দশ উইকেটের সাহায্যে শিকার করেছেন মোট ৪৩৪টি উইকেট। কম যাননি ওয়ানডে ক্রিকেটেও। সীমিত ওভারের ক্রিকেটে ৩৭৮৩ রানের পাশাপাশি ২৫৩ উইকেট রয়েছে তার ঝুলিতে।

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।