বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

হিল প্ল্যান্টেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   462 বার পঠিত

হিল প্ল্যান্টেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হিল প্ল্যান্টেশন লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাদের খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মতিউর রহমান, হাসিনা খান, ডুরান্ড মেহদাদুর রহমান, ইমরান খান এবং ডা. শামীম খান।

সভায় ৩০ জুন সমাপ্ত ২০১৯ সমাপ্ত বছরে কোম্পানির বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব বিবরণী ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

এছাড়া সভায় এমআর দে এবং শাহদাত উল্ল্যাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় এবং মেসার্স আহমেদ জাকের অ্যান্ড কোম্পানিকে পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক হিসেবে পুনর্নিয়োগ দেয়া হয়।

সভায় নির্বাচিত স্বতন্ত্র পরিচালক, নিরীক্ষক, কোম্পানির সিএফও এবং কোম্পানি সচিব উপস্থিত ছিলেন। এসময় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারও অনলাইনে যুক্ত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।