শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ১৮ জুলাই ২০২০   |   প্রিন্ট  

১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি

রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। অন্য মুরগির দামও কমেছে। তবে অপরিবর্তিত আছে ডিমের দাম।

শনিবার রাজধানীর মুগদা, মতিঝিল, খিলগাঁও, দয়াগঞ্জ, সূত্রাপুর, ধূপখোলাসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে ।

মুগদার মুরগি ব্যবসায়ী পলাশ জানান, গত কয়েকদিন ধরে মুরগির সরবরাহ বেশি, তাই দাম কমেছে। সব সময় কোরবানির ঈদের আগে মুরগির চাহিদা একটু কমে যায়। তাই দামও কম থাকে। সামনে ঈদ তাই দাম কমছে। সরবরাহ ঠিক থাকলে দাম আরও কমবে। তিনি বলেন, গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করেছি ১৫৫ থেকে ১৬০ টাকা। এখন বিক্রি করছি ১৩৫ থেকে ১৪০ টাকা। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা আর সাদা লেয়ার বিক্রি হচ্ছে ১৮০ টাকা। সোনালি মুরগি আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা এবং দেশি মুরগি ৪৫০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মুরগির দাম কমলেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম। বাজারগুলোতে প্রতি ডজন লাল ডিম (আকার ভেদে) বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়, দেশি মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায়, হাঁসের ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর কাঁচাবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এক সপ্তাহের ব্যবধানে দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বাজারগুলোতে বেগুন, বরবটি, কাকরোল, করলা, মুলা, ঝিঙা, চিচিংগা, ধুন্দলসহ বেশিরভাগ সবজির কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি এখন ১৮০ থেকে ২০০ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। দেশি রসুন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ১০০ টাকা, আমদানি করা রসুন ৭০ থেকে ৯০ টাকা কেজি। আদা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৪০ টাকায়।

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

রডের দাম বাড়ছে
(12409 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।