শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১৭ জানুয়ারি গার্মেন্ট এক্সেসরিজ মেলা শুরু

সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ৯৪৮ বার পঠিত

১৭ জানুয়ারি গার্মেন্ট এক্সেসরিজ মেলা শুরু

তৈরি পোশাক খাতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বা গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য পোশাক প্রস্তুতকারকদের কাছে তুলে ধরতে দশমবারের মতো ‘গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং এক্সপজিশন (গ্যাপেক্সপো) – ২০১৯’ শুরু হচ্ছে আগামী ১৭ জানুয়ারি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী এই মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

এবারের মেলায় ২০টি দেশের ২৭০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালায়েশিয়া, ইন্দোনিশেয়া, সিঙ্গাপুর, জার্মানি ও ইতালি।

মেলায় গার্মেন্টস ও গ্যাপেক্সপো প্রদর্শনীতে পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কীকরণ সামগ্রী তৈরির যন্ত্র, সেলাই মেশিন, এমব্রয়ডারি, ডাইং, প্রিন্টিং কাটিং, ক্যাড-ক্যাম, স্প্রেডিং যন্ত্র প্রদর্শন করবে প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রা. লিমিটেড এবং জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল যৌথভাবে মেলার আয়োজন করছে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিজিএপিএমইএ’র সভাপতি আব্দুল কাদের খান বলেন, ‘মেলায় পণ্যের পাশাপাশি আধুনিক মেশিন ও যন্ত্রপাতি প্রদর্শন করা হবে। এর মাধ্যমে গার্মেন্টস খাতের ব্যবসায়ীরা সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারবেন। এ প্রদর্শনীর মাধ্যমে পণ্য প্রস্তুতকারক ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে, যা এ শিল্পকে নতুন মাত্রা দেবে।’

প্রদর্শনীতে সরাসরি সর্বোচ্চ রফতানীকারকদের থেকে তিনজনকে ও প্রচ্ছন্ন রফতানীকারকদের মধ্য থেকে তিন ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে তিনজনকে পুরস্কৃত করা হবে।

Facebook Comments Box

Posted ০২:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com