সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

১৭ প্রণোদনার প্রস্তাবসহ চামড়া উন্নয়ন নীতিমালা অনুমোদন

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   562 বার পঠিত

১৭ প্রণোদনার প্রস্তাবসহ চামড়া উন্নয়ন নীতিমালা অনুমোদন

চামড়া সরবরাহকারী ও রফতানিকারকদের প্রণোদনার সুযোগ রেখে ‘চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে নীতিমালাটি অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ওই নীতিমালা অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, ‘নীতিমালা অনুযায়ী চামড়াশিল্পের উন্নয়নের জন্য প্রাথমিকভাবে গবেষণা, প্রশিক্ষণ, যন্ত্রপাতি, পরিবেশ রক্ষা, অধিকতর পরিচ্ছন্ন উৎপাদন এবং অবকাঠামোবিষয়ক প্রকল্প গ্রহণ করা সমীচীন। রফতানি বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির প্রক্রিয়া উন্নত করতে হবে।’

সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরবরাহকারী ও রফতানিকারকদের জন্য কিছু প্রণোদনার বিষয় আছে। সাধারণভাবে প্রণোদনার ১৭টি প্রস্তাব দেওয়া আছে। যেমন সবুজ প্রযুক্তির জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া এবং সেগুলো ফলপ্রসূভাবে ব্যবহার করা।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে। পরিবেশ সুরক্ষার জন্য একটি পুঁজিবাজার তৈরি করা এবং দেশি-বিদেশি মূলধন সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। পরিবেশগত কমপ্লায়েন্সকে উৎসাহিত করার জন্য কমপ্লায়েন্স কার্যক্রম গ্রহণকারী চামড়াশিল্প ট্যানারিগুলোকে অগ্রাধিকারভিত্তিক প্রণোদণামূলক অর্থ প্রদান করা। উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান যারা আরও পরিচ্ছন্ন উৎপাদনে আগ্রহী, তাদের বিনিয়োগ প্রকল্পগুলোকে আর্থিক প্রণোদনা দেওয়া।’

নীতিমালায় ছোট ব্যবসায়ীর জন্য আলাদা করে কিছু বলা নেই বলে জানিয়ে শফিউল আলম বলেন, ‘উন্নত ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে চামড়া ও চামড়াজাত পণ্য খাতকে প্রতিযোগিতায় সক্ষমকরণ; আন্তর্জাতিক মানসম্পন্ন ও প্রতিযোগিতাসক্ষম পণ্য উৎপাদনে ব্যবসাবান্ধব ও টেকসই পরিবেশ নিশ্চিতকরণ; দক্ষ ও কার্যকর শিল্পায়নের জন্য উন্নত অবকাঠামো নিশ্চিতকরণ; নতুন নতুন উদ্ভাবন ও ব্যবসায়িক উদ্যোগ ও উদ্যম অনুশীলন করার বিষয়ে উৎসাহ প্রদান ও প্রতিপালনসহ ৯টি উদ্দেশ্য বলে দেওয়া হয়েছে নীতিমালায়।’

‘চামড়াশিল্প খাতের টেকসই ও পরিবেশবান্ধব ব্যবস্থা পরিপালন, পরিচ্ছন্ন উৎপাদন নিশ্চিতকরণ, ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরির জন্য দুই ধরনের কমিটির কথা বলা হয়েছে,’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।
নীতিমালা অনুযায়ী চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা সমন্বয়ক পরিষদে শিল্পমন্ত্রীর নেতৃত্বে ৪১ সদস্যের কমিটি এবং চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন পরিষদে ২০ সদস্যের কমিটির প্রধান শিল্প সচিব। দুই জায়গাতেই সরকারি ও বেসরকারি খাতের লোক আছেন বলে বলে জানিয়েছেন শফিউল আলম।

তিনি বলেন, ‘নীতিমালার মূল ফোকাস হলো, চামড়াশিল্প দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। ২০২৪ সাল নাগাদ এ খাত থেকে ৫০০ কোটি ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই লক্ষ্য আমরা অর্জন করতে চাই। মোটামুটিভাবে বিনিয়োগবান্ধব একটা প্রস্তাবনা রাখা হয়েছে।’

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12225 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।