সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

১ মিনিটে নগদ অ্যাকাউন্ট কার্যক্রমের উদ্বোধন

  |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   435 বার পঠিত

১ মিনিটে নগদ অ্যাকাউন্ট কার্যক্রমের উদ্বোধন

‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশের জনগণের জন্য আর্থিক সেবাখাতকে আরও সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’ কে ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন তিনি।

এর আগে যে কোনো মোবাইল একাউন্টের জাতীয় পরিচয় পত্র শনাক্ত করতে ৫ দিন সময় লাগতো। ‘পরিচয়’ এপ্লিকেশনের মাধ্যমে এখন তথ্য যাচাই বাছাই করতে সময় লাগে মাত্র এক মিনিট।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ‘আইএসবিএন ও বারকোড’ সেবা ও ওয়েবভিত্তিক অনলাইনকরণ, টেলিটকের টেলি-পে সেবা এবং টেসিস এর নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেছেন সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব অশোক কুমার বিশ্বাস, নগদের এমডি তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।