সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

২২৯ বস্তা চালসহ আটক আওয়ামি লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   436 বার পঠিত

২২৯ বস্তা চালসহ আটক আওয়ামি লীগ নেতা

পাবনার বেড়ায় ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ কোরবান আলী সরদার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার কোরবান উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার আমিনপুর থানায় চাল আত্মসাৎ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢালারচর ইউয়িনের বাঁধেরহাট গ্রাম থেকে ত্রাণের চাল কালোবাজারিকালে হাতেনাতে তাকে আটক করা হয়।

র‌্যাব- ১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী তার ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ২২৯ বস্তা ত্রাণের (ভিজিএফ) চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে বাঁধের হাটে নিজ গোডাউনে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার এবং চেয়ারম্যান কোরবান আলীকে আটক করে।

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।