বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   351 বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পনিগুলো হলো- মাইডাস ফাইন্যান্স এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর আগে কোম্পানিগুলো গতকাল ও আজ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ ক্যাশ ও আড়াই শতাংশ স্টকসহ মোট ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা।
৩১ মার্চ ২০২১ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৯ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ সেপ্টেম্বর এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের হিসাববছরে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৫ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।