সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

৩০ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২০   |   প্রিন্ট   |   474 বার পঠিত

৩০ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি

করোনাভাইরাসের কারণে আরেক দফা বাড়ানো হচ্ছে চলমান সাধারণ ছুটির মেয়াদ। ঈদের ছুটিসহ সাধারণ ছুটি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপনে বিস্তারিত জানানো হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বুধবার (১৩ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে দেশের ইতিহাসে এবারের ঈদের ছুটি হবে সম্পূর্ণ ভিন্নরকম। বাংলাদেশের ঐতিহ্য অনুসারে প্রতি বছরে ঈদের ছুটিতে লাখ লাখ মানুষ শহর ছেড়ে নাড়ির টানে গ্রামে ছুটে যায়। কিন্তু এবার সেটি হচ্ছে না। যে যেখানে অবস্থান করছেন, সেখানেই তাকে ঈদ করতে হবে। আর সরকারি কর্মকর্তাদেরকেও অবস্থান করতে হবে যার যার কর্মস্থলে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চলতি মাস করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে বাংলাদেশ। এই অবস্থায় সাধারণ মানুষকে যতটা সম্ভব ঘরে রাখতে পারলে সংক্রমণের ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি অনেকটা কমানো যাবে। সে কারণে সরকার সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করলে মানুষকে ঘরে রাখা সম্ভব হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩০ মে পর্যন্ত ছুটির সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:৩১ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।