মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

৩৩৫ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে জাতীয় সংসদ সচিবালয়

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   459 বার পঠিত

৩৩৫ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে জাতীয় সংসদ সচিবালয়

জাতীয় সংসদ সচিবালয় আসন্ন ২০২০-২১ অর্থবছরে ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে। আজ সোমবার (০৮ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিশনের ৩০তম সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের সভায় কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরের বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। গত বছরের তুলনায় এ বাজেট ৩ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। এছাড়াও ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকে ডেপুটি স্পিকার ও চিফ হুইপের নিরাপত্তা সংক্রান্ত পুলিশ প্রটেকশনের জন্য জন্য ২টি ডাবল কেবিন পিকআপ ভ্যান এবং স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত ১টি অ্যাম্বুলেন্স টিওএন্ডই এ অন্তর্ভুক্তকরণ, সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে ১১টি নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ১৯৯৪ সংশোধন, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সংসদীয় কমিটির সভাপতিগণের কার্যালয়ে ২১ ইঞ্চি বক্স টেলিভিশনের পরিবর্তে ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন সরবরাহ অনুমোদন, সংসদ সচিবালয়ের সমন্বয় সভা এবং অধিবেশন প্রস্তুতিমূলক সভায় সরবরাহকৃত নাস্তার জনপ্রতি বরাদ্দ ও সংখ্যা বৃদ্ধি, সংসদ ভবনের নিরাপত্তা বৃদ্ধি, মেরামতসহ সংসদ ভবনের সার্বিক উন্নয়নের জন্য সুপারিশ করে কমিটি।

এদিকে, জাতীয় সংসদ সচিবালয় চলতি অর্থবছরে পাঁচ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা খরচ করতে পারেনি। এই অব্যয়িত অর্থের পুরোটাই পরিচালন খাতের। চলতি অর্থবছরের মূল বাজেটের পরিচালন খাতে ৩২৭ কোটি ৩৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৮৩ লাখ টাকাসহ মোট ৩২৮ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও সোমবার কমিশন সভায় অনুমোদন দেওয়া ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেটে উন্নয়ন খাতের বরাদ্দে কোনও হেরফের না হলেও পরিচালন খাতে পাঁচ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা কম বরাদ্দের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সংসদ কমিশনের বৈঠকে ২০২১-২০২২ অর্থবছরে ৩৫৮ কোটি ৮১ লাখ টাকা ও ২০২২-২০২৩ অর্থবছরে ৩৮৩ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩০তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়।

বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:০২ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12404 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।