সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩ কোম্পানির লেনদেন চালু

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২   প্রিন্ট   ৪১৫ বার পঠিত

৩ কোম্পানির লেনদেন চালু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২৩ মার্চ লেনদেন চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার। এগুলো হলো- আইপিডিসি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ)। রেকর্ড ডেটের কারণে আজ এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে এসব কোম্পানি ২০ ও ২১ মার্চ স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি জেনারেল ইন্সুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৭৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৩ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৯২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ১২ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ এপ্রিল ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ): কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮৭ পয়সায়। আগামী ১৭ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ১২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com