রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

  |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   291 বার পঠিত

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- আজিজ পাইপস লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজিজ পাইপস লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৮২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ০১ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৩৮ টাকা ০৯ পয়সা।

অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৭৪ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ০৮ পয়সা।

হাক্কানি পাল্প অ্যান্ড পেপার : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৪৩ পয়সা। (সম্পদ পুর্নমূল্যায়নসহ)।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখেি কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ-ফ্লো হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে ছিল ১ টাকা ১২ পয়সা।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৭ টাকা ১১ পয়সা।

অর্থবছরের দুইপ্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে এপ্রিল’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০১ টাকা ৩১ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৭৯ টাকা ২৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ৯৪ পয়সা।

Facebook Comments Box

Posted ১:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।