বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   275 বার পঠিত

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- ইনডেক্স এগ্রো, গ্লোবাল ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ফাস ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইনডেক্স এগ্রো : চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৩ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৮৩ টাকা। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯.৭৯ টাকায়।

ফাস ফাইন্যান্স চলতি : কোম্পানিটি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । কোম্পানিটি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৩১ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩.২৬ টাকা। ২০২১ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দায় দাঁড়িয়েছে ১৫.৭০ টাকায়।

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০৫ পয়সা ছিল।
৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) আয় হয়েছে ১ টাকা ৩১ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ০১ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ০৬ পয়সা।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড : কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৪ পয়সা। ৯ মাসে (জুলাই-মার্চ) লোকসান হয়েছে ১৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ০৮ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২৮ পয়সা।

শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি চলতি ২০২১-২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে লোকসান হয়েছিল ২৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৬ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।