মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   473 বার পঠিত

৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো: ফরচুন সুজ, ফাস ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং এনভয় টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরচুন সুজ লিমিটেডের বোর্ড সভা ১৪ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ফাস ফাইন্যান্সের বোর্ড সভা ১৯ নভেম্বর, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা ১৮ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ১৭ নভেম্বর, সন্ধা সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এনভয় টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা ১৭ নভেম্বর, বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২০-২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকালীদের অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণার পাশাপাশি অন্যান্য এজেন্ডা উত্থাপন করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।