বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৫ শতাংশ বোনাস শেয়ার দেবে ফেডারেল ইন্স্যুরেন্স

সোমবার, ২৯ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৭৯৪ বার পঠিত

৫ শতাংশ বোনাস শেয়ার দেবে ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে ৫ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ৫টি সাধারণ শেয়ার পাবেন।

রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫২ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৪৭ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আগামীকাল সোমবার কোম্পানিটির শেয়ার দামের কোন সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com