রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x
১৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

৭ কোম্পানির আয় বাড়লেও লোকসান ৪টি’র

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   449 বার পঠিত

৭ কোম্পানির আয় বাড়লেও লোকসান ৪টি’র

প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানি। এগুলো হলো- মেট্রো স্পিনিং লিমিটেড, মোজাফফর হোসেন স্পিনিং লিমিটেড, সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এপেক্স স্পিনিং লিমিটেড, ম্যাকসন স্পিনিং লিমিটেড, সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ণ হাউজিং লিমিটেড, ইউনিক হোটেল লিমিটেড এবং আরগন ডেনিমস লিমিটেড। এর মধ্যে ৭ কোম্পানির আয় বাড়লেও কমেছে ৩টিরর এবং লোকসানে ৪টি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। নিম্নে কোম্পানিগুলোর প্রান্তিক প্রতিবেদন তুলে ধরা হলো:

মেট্রো স্পিনিং লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৪ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৯ টাকা নেগেটিভ এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৪.৪৩ টাকা।

মোজাফফর হোসেন স্পিনিং লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৪২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৯ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.২৫ টাকা নেগেটিভ এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৩.৬০ টাকা।

সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.২১ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.০৩০ টাকা এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২.৬৩ টাকা।

ফাইন ফুডস লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.১২৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.৩৪৪ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.২৫০ টাকা নেগেটিভ এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১০.৭০ টাকা।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৫ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০৭ টাকা এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১২.৫০ টাকা।

এপেক্স স্পিনিং লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৫০ টাকা (রিস্টেটেড)। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮.৮৭ টাকা এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৫৪.৯৪ টাকা।

ম্যাকসন স্পিনিং লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.০২ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.২১ টাকা নেগেটিভ এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৮.৩২ টাকা।

সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.২৯ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪২ টাকা এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬.৪৫ টাকা।

কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৩২ টাকা ০৪ পয়সা।

হামিদ ফেব্রিক্স লিমিটেড : কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৩ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৯ টাকা ৬৫ পয়সা।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.২১ টাকা (রিস্টেটেড)। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৯ টাকা নেগেটিভ এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৬.৩৯ টাকা।

ইস্টার্ণ হাউজিং লিমিটেড : প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম ভপ্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৭ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৬৩ টাকা ৩৩ পয়সা।

আরগন ডেনিমস লিমিটেড : কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২৭ টাকা ৪৮ পয়সা।

ইউনিক হোটেল লিমিটেড : কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৭ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৭৯ টাকা ৬৮ পয়সা।

 

Facebook Comments Box

Posted ৭:১৭ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।