নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২০ প্রিন্ট
বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির। কোম্পানিগুলো হলো : পদ্মা অয়েল, কেঅ্যান্ডকিউ, দুলামিয়া কটন, এনভয় টেক্সটাইল, রেনেটা, সিভিও পেট্রোকেমিক্যাল এবং ডরিন পাওয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে পদ্মা অয়েল বোর্ড সভা ১৫ জুন বিকাল ২টায়, কেঅ্যান্ডকিউয়ের ১৩ জুন দুপুর ১২.০১টায়, দুলামিয়া কটনের ১৩ জুন বেলা ১১টায়, এনভয় টেক্সটাইলের ১১ জুন বিকাল ৩টায়, রেনেটার ১৩ জুন দুপুর ১২টায়, সিভিও পেট্রোকেমিক্যালের ১১ জুন বিকাল সাড়ে ৩টায় এবং ডরিন পাওয়ারের বোর্ড সভা ১৪ জুন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩১ মার্চ ২০২০ (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত) সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
Posted` ৬:৩৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com