নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 88 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ অর্থবছর ও ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন শেষে ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের বোর্ড সভা ১০ নভেম্বর বিকাল ৫ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জুট স্পিনারর্স লিমিটেডের বোর্ড সভা ১০ নভেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। অগ্নি সিস্টেমস পিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর, ২০২৫, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বোর্ড আজ ১০ নভেম্বর সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে, মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশেনারী লিমিটেডের বোর্ড সভা আজ বিকাল ৪ টায়। মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আজ (১০ নভেম্বর) বিকাল ৫ টায়। এনভয় টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা আজ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। এমজেএল বাংলাদেশ পিএলসির বোর্ড সভা আজ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
Posted ৯:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy