|

Advertisement
×
নিজস্ব প্রতিবেদক

অনিবাসী বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৮ বার পঠিত

অনিবাসী বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক

অনিবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর এবং লভ্যাংশ বিদেশে পাঠানোর বিধান সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) একটি পৃথক সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনার ফলে নির্দিষ্ট শর্তে অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসনে আগাম অনুমোদনের প্রয়োজন হবে না।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফইআইডি) জারি করা সার্কুলারে ইস্যুকারী কোম্পানি, বিদেশি বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর করণীয় বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশি কোম্পানিগুলো অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে সর্বোচ্চ ৫ শতাংশ লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন লাগবে না। তবে শেয়ার ইস্যুর পর সংশ্লিষ্ট কোম্পানিকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন জমা দিতে হবে।

অন্যদিকে, ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চাইলে প্রস্তাবিত হারের যৌক্তিকতা তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠাতে এবং শেয়ার পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।

এ ছাড়া অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর এবং শেয়ার ইস্যু ও প্রতিবেদন দাখিলের প্রক্রিয়াও নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com