সোমবার ১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতু পাড়ি দিল প্রায় ৭ লাখ যানবাহন, টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

সোমবার, ০১ জুন ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতু পাড়ি দিল প্রায় ৭ লাখ যানবাহন, টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন চলাচল করেছে। এ সময়ে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। রোববার (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ থেকে ৩০ মে পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় সেতুটি থেকে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। একই সময়ে যমুনা সেতু দিয়ে চলাচল করেছে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন। এ সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে। যানবাহনের চাপ তুলনামূলক বেশি থাকলেও কোথাও বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজটের ঘটনা ঘটেনি। সেতু কর্তৃপক্ষ আরও জানায়, সুপরিকল্পিত প্রস্তুতি, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:২৭ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com