নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ১৭৪ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ২৭ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৬৬ পয়সা। চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ টাকা ৯০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ১৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪১ পয়সা।
আগের বছর একই সময় যা ছিল ৬ টাকা ৩০ পয়সা। এ ছাড়া গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫৭ টাকা ২৪ পয়সা।
Posted ০৬:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com