বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৫২৩ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৬ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.১৩ টাকা।
আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির এজিএম নবোদয় কনভেনশন সেন্টার মোহাম্মদপুরে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণের শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি।
Posted ০১:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com