রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কারেকশনের পর সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫২৪ বার পঠিত

কারেকশনের পর সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : কারেকশনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের প্রথম ঘন্টা পর ক্রয় প্রেসারে এক টানা সূচক বেড়েছে। আজ বুধবার অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭২ কোটি ২৯ লাখ ৮৩ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৩৭ বেড়ে অবস্থান করছে ১৫৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১২০ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করে ৪৫৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৬৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৪৪ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৭২ কোটি ২৯ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৯৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা।

Facebook Comments Box
×

Posted ০৩:৩১ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com