বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মাছুম পাটোয়ারী

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১১৩৬ বার পঠিত

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মাছুম পাটোয়ারী

কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারীকে নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, মাছুম পাটোয়ারীকে ১৪ ফেব্রুয়ারি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পদোন্নতি প্রদান করা হয়েছে। এতদিন তিনি বাংলাদেশ ব্যাংক, মতিঝিল অফিসে কর্মরত ছিলেন।

মাছুম পাটোয়ারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) সহ এমএসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। চাকরি জীবনে তিনি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট, কৃষিঋণ বিভাগ, ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক সিলেট ও রাজশাহী অফিসে দায়িত্ব পালন করেন।

পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, হংকং, জাপান, ডেনমার্ক ও আয়ারল্যান্ড ভ্রমণ করেন।

Facebook Comments Box

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com